ঢাকা   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১০:০৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসময় দলীয় কার্যালয়ে থাকা দলীয় প্রতীক ধানের শীষের পাঁচটি খাঁচি ভেঙে পাশের খালের পানিতে নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

বুধবার (৭ জানুয়ারি) দিনগত রাতে শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের আড়গাড়া হাট এলাকায় ৯নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

জানা যায়, রাতে সংঘবদ্ধ দুর্বৃত্তরা কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে এবং কার্যালয়ে থাকা ধানের শীষ প্রতীক খুলে নিয়ে পাঁচটি খাঁচি পাশের খালের পানিতে ফেলে দেওয়া হয়। এসময় দুর্বৃত্তরা দলীয় কার্যালয়ে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।

শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দায়পুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল বলেন, ‘এটি আমার ব্যক্তিগত অফিস, যা দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো। রাতের অন্ধকারে কে বা কারা শত্রুতাবশত কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। ধানের শীষের খাঁচিগুলো পানিতে ফেলে দেওয়া হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো করা হয়েছে এবং কিছু কাগজপত্র নিয়ে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতারা বলেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এবিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, ‘বিষয়টি মুঠোফোনে অবগত হয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন