ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

বুড়িগঙ্গার তলদেশে গ্যাসলাইন লিকেজের মেরামত সম্পন্ন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ এএম

বুড়িগঙ্গার তলদেশে গ্যাসলাইন লিকেজের মেরামত সম্পন্ন

জাহাজের নোঙরের আঘাতে বুড়িগঙ্গা নদীর তলদেশে সৃষ্ট গ্যাসলাইন লিকেজের মেরামত সম্পন্ন হয়েছে।

গত বুধবার এই লিকেজের মেরামত কাজ শেষ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গ্যাস সরবারহ।

এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ফায়ার সার্ভিস, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএর সহযোগিতায় আমিনবাজার ডিআরএস থেকে উৎসারিত বুড়িগঙ্গা নদীর গভীরে ঢাকামুখী ১২ ইঞ্চি×৫০ পিএসআইজি লাইনের লিকেজস্থলে লিক রিপেয়ার ক্ল্যাম্প স্থাপন সম্পন্ন হয়েছে।

বর্তমানে এই লাইন থেকে ঢাকার নেটওয়ার্কে ২৫ পিএসআইজি চাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। বাহ্যিকভাবে কোনো গ্যাস লিকেজ এখন পরিলক্ষিত হচ্ছে না।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন