ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডিএমপি কমিশনারের নামে ভুয়া বক্তব্য, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:৪৫ এএম

ডিএমপি কমিশনারের নামে ভুয়া বক্তব্য, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে উদ্ধৃতি করে কিছু গণমাধ্যম ভিত্তিহীন ও অসত্য তথ্য প্রকাশ করেছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ বিষয়ে কোনো গণমাধ্যমকে এমন বক্তব্য দেননি বলে জানিয়েছে ডিএমপি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা সম্পর্কে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে উদ্ধৃতি করে কিছু গণমাধ্যম ভিত্তিহীন ও অসত্য তথ্য প্রকাশ করেছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে ডিএমপি কমিশনার ৬ জানুয়ারি কোনো গণমাধ্যমকে এই ধরনের কোনো বক্তব্য প্রদান করেননি। অতএব, ডিএমপি কমিশনারকে উদ্ধৃতি করে প্রচারিত বক্তব্যটি সম্পূর্ণ মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বসাধারণকে অনুরোধ করা হলো।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন