ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ঘুষ নেওয়ার অপরাধে পরিচ্ছন্নতাকর্মীর কারাদণ্ড

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০১:৩৮ এএম

ঘুষ নেওয়ার অপরাধে পরিচ্ছন্নতাকর্মীর কারাদণ্ড

মাদারীপুরের শিবচরে জমির নামজারি করতে ঘুষ নেওয়ার অপরাধে নোয়াব আলী (৪৭) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা এ রায় দেন।

জানা যায়, সম্প্রতি শিবচর উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসেন এক নারী। তার কাছ থেকে জমির নামজারি করার জন্য নোয়াব আলী (৪৭) নামে এক আউটসোর্সিং পরিচ্ছন্নতাকর্মী ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

পরে সেই টাকা দেন ওই নারী। কিন্তু জমির নামজারি বিলম্ব হওয়ায় বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করেন। পরে নোয়াব আলীকে কার্যালয়ে হাজির করা হলে ঘটনার সত্যতা পাওয়া যায়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা দেওয়া হয়।

পুলিশের মাধ্যমে পাঠানো হয় শিবচর থানায়। বুধবার (৭ জানুয়ারি) তাকে কারাগারে পাঠানো হবে।

শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, নোয়াব আলী যে কাজটি করেছে সেটি খুবই অন্যায়। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে সাজা দেওেয়া হয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন