ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

কুমিল্লা সীমান্তে ট্রাকসহ ৫৬ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক।

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:২৭ পিএম

কুমিল্লা সীমান্তে ট্রাকসহ ৫৬ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক।

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পরিচালিত এ অভিযানে প্রায় ৫৬ লাখ ৫২ হাজার ৬০০ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৩ জানুয়ারি) সদর দক্ষিণ উপজেলার শিবেরবাজার বিওপি এবং আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের টহলদল পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সীমান্ত এলাকা থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া ও চাঁনপুর জোড়া ব্রিজ এলাকা থেকে একটি ট্রাকসহ অবৈধ শাড়ি, জিরা, কসমেটিক্স ও বাসমতি চাল আটক করা হয়।

আটককৃত চোরাচালানী মালামালের বাজারমূল্য আনুমানিক ৫৬ লাখ ৫২ হাজার ৬০০ টাকা বলে জানায় বিজিবি। জব্দ করা মালামাল বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন