ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নবীনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০২:১৬ এএম

নবীনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের সলিমগঞ্জ আব্দুর আব্দুর রউব মুসলিম উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৩১ ডিসেম্বর-২০২৫) বাদ যোহর দুপুর ২ ঘটিকার সময় সলিমগঞ্জ আব্দুর আব্দুর রউব মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ আয়োজন করেন সলিমগঞ্জ-বড়িকান্দি ইউনিয়নের নেতাকর্মীরা।

সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রব্বানী নয়নের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক সরকারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম বাবু।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও আপসহীন নেতৃত্বের স্মৃতিচারণ করেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

জানাজায় আরও উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোহাম্মদ আলী (হান্টু) সলিমগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি একরাম হোসেন, ইউনিয়ন যুব দলের সভাপতি মো. বাহার সরকার, এবং কৃষক দলের সভাপতি নবী শিকদার, জাতীয় বাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি মোঃ নাজিম উদ্দীন নাজিম, হেলাল আহম্মেদ, বোরহান শিকদার, আমান উল্লাহ, আলেক শাহ, খলিল মিয়া, হোসেন মিয়া, ফরহাদ মিয়া ও সোহেল মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন