ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

বাংলাদেশের মানুষ ভারতের গোলামি চায় না: মেজর হাফিজ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ এএম

বাংলাদেশের মানুষ ভারতের গোলামি চায় না: মেজর হাফিজ

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের মানুষ ভারতের গোলামি চায় না; তারা চায় গণতন্ত্র ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে ভোলা-৩ আসনে বিএনপির মনোনয়ন দাখিল উপলক্ষে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেজর হাফিজ বলেন, ‘এ দেশের মানুষ এমন একটি সমাজ ব্যবস্থা চায়, যেখানে কেউ কারও দ্বারা নির্যাতিত হবে না, যেখানে সাধারণ মানুষ নিরাপদে ও স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জনগণের সেবক ও সৎ নেতা। সেই কারণেই দীর্ঘ ১৭ বছর বিদেশে থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সময় বিমানবন্দরে ইতিহাসের নজিরবিহীন জনসমাগম দেখা গেছে।

তিনি আরও বলেন, ‘এয়ারপোর্টের অল্প পথ পাড়ি দিতে কয়েক ঘণ্টা লেগেছে। দেশের ইতিহাসে এমন গণজোয়ার আর কখনো দেখা যায়নি। কোটি মানুষ ঢাকায় ছুটে গেছে এই বিশ্বাস নিয়ে যে, তারেক রহমান এ দেশের মানুষের কল্যাণে কাজ করবেন। সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতন বন্ধ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নিশ্চয়তার দাবিতেই মানুষ আগেভাগেই ঢাকায় অবস্থান নিয়েছিল তারেক রহমানকে বরণ করে নিতে।’

আলোচনা সভা শেষে করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়ালের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিজ মনোনয়নপত্র জমা দেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন