ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ঝালকাঠিতে ৫০০ টাকার বাজিতে ১০০ ডুব দিতে গিয়ে কৃষকের মৃত্যু

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ এএম

ঝালকাঠিতে ৫০০ টাকার বাজিতে ১০০ ডুব দিতে গিয়ে কৃষকের মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে ৫’শত টাকায় বাজি ধরে খালে ১’শত ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়ইয়া বাজারে এ ঘটনা ঘটে। বাবুল মোল্লা বড়ইয়া মোল্লা বাড়ী এলাকার আনসার মোল্লার ছেলে।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, সকালে বাবুল মোল্লা বাড়ি থেকে একবস্তা চাল মাথায় নিয়ে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে নিয়ে আসেন। কনকনে শীতের সকালে পরিশ্রমের কারণে বাবুল মোল্লার শরীর গরম হয়ে উঠলে তিনি বাজারের উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫’শত টাকার বিনিময়ে খালে নেমে ১’শত ডুব দেয়ার বাজি ধরে খালি গায়ে খালে নেমে একটানা ১’শত ১২ ডুব দেয়। এ সময় খালের দুই পাশে থাকা লোকজনকে ভিডিও করতে নিষেধ করে ওই কৃষক।

এক পর্যায়ে ১শ’ ডুব দেয়া শেষ হলে তিনি খালের পাড়ে রাস্তায় উঠে এসে অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই বদলে যায় চারপাশের দৃশ্যপট। এ সময় স্বজনরা তাকে কম্বল পেঁচিয়ে আগুনের তাপ ও তেল গরম করে দেয়ার পরেও তার অবস্থা অবনতি হতে থাকে। পরে স্বজনরা তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কারো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন