ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ফেসবুকে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগে টিপু গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম

ফেসবুকে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগে টিপু গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও বিস্ফোরণসহ একাধিক মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী নাজমুল হাসান টিপু ওরফে সুমন (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ডিসেম্বর শুক্রবার ভোরে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিনের নেতৃত্বে সোনারগাঁ উপজেলার বারদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নাজমুল হাসান টিপু ঝালকাঠি জেলার সদর উপজেলার আশিয়ার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে ওসি সবজেল হোসেন বলেন, নাজমুল হাসান টিপু একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে সাংবাদিক, রাজনীতিবিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়ে ব্ল্যাকমেইল করত এবং মোবাইল ফোনে অর্থ দাবি করত।

তিনি আরও জানান, সিনিয়র সাংবাদিক শহিদুল্লাহ গাজীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। এছাড়া অতীতে সে ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে বলেও অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন