ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বান্দরবানে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম

বান্দরবানে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও

বান্দরবানে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বান্দরবান পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবান জেলা পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করা হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র নেতারা বলেন, বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার বলেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী বীর বাহাদুরকে গ্রেপ্তার করবেন এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। এখনো তা না করায় এই কর্মসূচি পালন করা হচ্ছে।

এর আগে গত রাত সাড়ে ১২টার দিকে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধ জানতা। পরে বিক্ষোভ মিছিল আকারে স্থানীয় রাজার মাঠ এলাকায় অবস্থান নেন তারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন