ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম

গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান ফটকের সামনে থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

এর আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংক কোমরপুর পলাশবাড়ী শাখার প্রধান ফটকের সামনে ককটেলগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা তাৎক্ষণিকভাবে থানায় খবর দেয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পরে র‌্যাব-১৩ রংপুর ব্যাটালিয়ন সদর দপ্তরের বোমা নিষ্ক্রিয়কারী দলের সিনিয়র এএসপি তরিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিএডি শামসুল হুদা ও সার্জেন্ট আব্দুল বারী ককটেলগুলো নিরাপদে উদ্ধার করে নিয়ে যান।

ওসি জানান, উদ্ধারকৃত চারটি বস্তু ককটেল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্নের পর সেগুলো নিষ্ক্রিয় করা হবে।

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন