ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাতক্ষীরায় মাহিন্দ্রা উল্টে পড়ে মা ও পুত্র নিহত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম

সাতক্ষীরায় মাহিন্দ্রা উল্টে পড়ে মা ও পুত্র নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় পাটকেলঘাটা ভেরবনগর মহেন্দ্র উল্টে পড়ে মা ও পুত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার ভৈরবনগর মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতক্ষীরা সদর থানার ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন (৪২)এবং তার ছেলে মুস্তাকিম(১২) প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শারমিনের পিতার বাড়ি তালা উপজেলার খলিলনগর গ্রামে। পিতার বাড়ি থেকে মা ও ছেলে মহেন্দ্রযোগে শ্বশুরবাড়ি ভোমরার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বেলা ১২ টার সময় ভৈরবনগর মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় মহেন্দ্রের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও পুত্রের মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শেখ মো. নুরুল্লাহ জানান, তিনি নির্বাচনের কেন্দ্র পরিদর্শনে বের হয়ে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মহেন্দ্রটি উল্টে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন