ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

নেতাগিরি হেডমগিড়ি দেখানো চলবে না, বিএনপি জনগণের দল এই পরিচয় কাজে-কথায় প্রমাণ করতে হবে: প্রিন্স

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ এএম

নেতাগিরি হেডমগিড়ি দেখানো চলবে না, বিএনপি জনগণের দল এই পরিচয় কাজে-কথায় প্রমাণ করতে হবে: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, মানুষের সঙ্গে বিনয়ী আচরণ করতে হবে। কোনো ধরনের নেতাগিরি, হেডমগিড়ি বা ক্ষমতার দম্ভ দেখানো চলবে না। বিএনপি জনগণের দল, এই পরিচয় কাজে-কথায় প্রমাণ করতে হবে।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের অগ্রযাত্রা কনভেনশন হলে এক সভায় তিনি এসব কথা বলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কাজে যদি দলের নেতাকর্মী জড়ায়, তাহলে দল তাকে কোনো ছাড় দেবে না। তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আগামী নির্বাচন বড় বড় সভা করে জেতার নয়।

ঘরে ঘরে, জনে জনে গিয়ে ভোট চাইতে হবে। ছোট ছোট গ্রুপ করে মানুষের দুয়ারে যেতে হবে এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে। ভোট চাইবার সময় জনগণকে স্পষ্টভাবে জানাতে হবে, নির্বাচিত হলে বিএনপি তাদের জন্য কী করবে, তারা কী পাবে। জনগণকে অন্ধকারে রেখে রাজনীতি করা যাবে না।

জনগণের ভালোবাসা দিয়েই রাজনীতি করতে হয়। টাকা ছিটিয়ে বা প্রভাব দেখিয়ে রাজনীতি হয় না। সাহস, ত্যাগ আর মানুষের পাশে থাকার মানসিকতাই একজন প্রকৃত নেতার পরিচয়।

সভায় তার নির্বাচনী এলাকার ভোটকেন্দ্র, নির্বাচনী কার্যক্রম পরিচালনার কৌশল, কেন্দ্রভিত্তিক দায়িত্ব বণ্টন, গণসংযোগ ও প্রচারণা জোরদার, ভোটকেন্দ্রের এজেন্ট নিয়োগ ও প্রশিক্ষণ, ভোটের দিন করণীয় এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরসহ ইউনিয়ন ও ওয়ার্ড নেতারা উপস্থিত ছিলেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন