ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

সিলেটে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ এএম

সিলেটে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার (১৪ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চত করে সিলেট মহানগর পুলিশ।

পুলিশ জানায়, গত শনি ও রোববার নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- আওয়ামী লীগের সক্রিয় সদস্য তায়েফ আহমদ, মো. ফেরদৌস রহমান, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য তানজির আলী, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবিদুর রহমান আবিল, মুমিনুল ইসলাম মুমিন ও মহানগর যুবলীগের সক্রিয় সদস্য তুহেল আহমদ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম জানান, তারা সবাই বিস্ফোরক, সন্ত্রাসবিরোধী আইন ও পেনাল কোড মামলার আসামি। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন