ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

রাজধানীতে চলন্ত বাসে আগুনের ঘটনায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ এএম

রাজধানীতে চলন্ত বাসে আগুনের ঘটনায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় দেওয়ান পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদল। দলটির কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি রেজোয়ানুল হক সবুজ ও মহানগর উত্তরের ছাত্রদল নেতা নাঈম জমাদারের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এর আগে আগুণের ঘটনায় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘আমাদের কাছে খবর আসে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও বাসে যাত্রী ছিল কিনা জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন