শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১২০ কেজি জাটকা (ছোট ইলিশ) মাছ জব্দ করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।
বুধবার ও বৃহস্পতিবার সকালে উপজেলার ভেদরগঞ্জ বাজার ও সখিপুর বাজারে বিক্রি করার সময় অভিযান চালিয়ে এ মাছ জব্দ করা হয়। এতে সহযোগিতা করেন সখিপুর থানা পুলিশের একটি দল। এসময় জাটকা বিক্রির অপরাধে দু’জনকে তিন হাজার টাকা জরিমানা করেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রাফসান রাব্বি ।
উপজেলা মৎস্য অফিস সুত্রে জানায়, ২৫ সেন্টিমিটারের কম প্রতিটি ইলিশ জাটকা বলে বিবেচিত হয়। জাটকা সংরক্ষণ, বিক্রয় অথবা মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ। মৎস্য নিধন অভিযান চলাকালীন সময়ে জাটকা মাছ ধরা ও বিক্রি করা নিষিদ্ধ থাকা সত্ত্বেও সরকারি আদেশ উপেক্ষা করে উপজেলার সখিপুর ও ভেদরগঞ্জ বাজারে জাটকা বিক্রি করায় ১২০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। এ সময় বিক্রয়কারীদের এব্যাপারে সতর্ক করা হয়। পরে জব্দ জাটকা মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। এসময় জাটকা বিক্রির অপরাধে দুজনকে তিন হাজার টাকা জরিমানা করেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রাফসান রাব্বি ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল ইমরান বলেন, জাটকা মাছ ধরা ও বিক্রি করা নিষিদ্ধ থাকা সত্ত্বেও সরকারি আদেশ উপেক্ষা করে সখিপুর বাজারে জাটকা বিক্রি করায় ১২০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। ভেদরগঞ্জের প্রতিটি বাজারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জাটকা বিক্রি, পরিবহন ও মজুতকারীদের ছাড় দেওয়া হবে না।
বার্তা বাজার/এস এইচ






