ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাপে কামড়েও দমে যাননি কৃষক, জ্যান্ত সাপ হাতে হাসপাতালে চাঞ্চল্য

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পিএম

সাপে কামড়েও দমে যাননি কৃষক, জ্যান্ত সাপ হাতে হাসপাতালে চাঞ্চল্য

কুষ্টিয়া জেলার দৌলতপুরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সাপে কামড়ানোর পরও সাহস হারাননি কৃষক কুদ্দুস আলী শেখ (৬৫)। বরং তিনি সাপটিকে জ্যান্ত অবস্থায় ধরে একটি কৌটায় ভরে নিয়ে ছুটে যান হাসপাতালে—যা দেখে হাসপাতালের কর্মী থেকে শুরু করে রোগীরা সবাই হতবাক!

ঘটনা ঘটেছে সোমবার (৮ ডিসেম্বর) দৌলতপুরের চিলমারী চরে। মাঠে কাজ করার সময় হঠাৎ সাপটি তাকে ছোবল দেয়। ছোবলের পর তিনি লাঠি দিয়ে আঘাত করে সাপটিকে ধরে ফেলেন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে সাপটি দেখে চিকিৎসকরাও সতর্ক হয়ে ওঠেন। পরীক্ষা করে তারা নিশ্চিত করেন—কামড় দেওয়া সাপটি বিষধর ‘রাসেলস ভাইপার’, স্থানীয়ভাবে যাকে চন্দ্রবোড়া বলা হয়।

চিকিৎসক ডা. ইকবাল হোসেন জানান, “হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়। দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় তিনি এখন শঙ্কামুক্ত। তবে কামড়ের স্থানে ব্যথা এখনও রয়ে গেছে।”

স্থানীয়দের মতে, চন্দ্রবোড়া সাপের কামড় সাধারণত প্রাণঘাতী হতে পারে। তাই কুদ্দুস আলীর বেঁচে যাওয়া এবং তার সাহসী পদক্ষেপ—দুটোই এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু।

ঘটনাটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে—মানুষ অবাক যে কেউ সাপের কামড় খেয়ে আবার সেই সাপকেই হাতে করে হাসপাতালে নিয়ে যেতে পারে!

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন