ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার | Barta Bazar

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম

অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার | Barta Bazar

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ছাত্রদল নেতা আলাউদ্দিন পাটোয়ারীকে (২৮) গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর সেনাবাহিনী ক্যাম্পের একটি টিম।

সোমবার (১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত দীর্ঘ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আলাউদ্দিন পাটোয়ারী শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের শুকুর পাটোয়ারীর ছেলে এবং রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।

জানা যায়, আলাউদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ‘মেড ইন জার্মানি’ লেখা ৬-শর্টের বিদেশি রিভলভার এবং একটি রামদা উদ্ধার করা হয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, আলাউদ্দিন পাটোয়ারী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। শুনেছি তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলকে জানানো হয়েছে। তদন্ত করে তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুদুর রহমান বলেন, গ্রেপ্তার আলাউদ্দিন পাটোয়ারীকে সকালে সেনাবাহিনীর সদস্যরা থানায় হস্তান্তর করেছেন। এরপর গ্রেপ্তার আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন