ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘দলের জ্যেষ্ঠ নেতাদের ভাষার দুর্ভিক্ষ’, পদত্যাগের ঘোষণা এনসিপি নেতার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১২:৩১ পিএম

‘দলের জ্যেষ্ঠ নেতাদের ভাষার দুর্ভিক্ষ’, পদত্যাগের ঘোষণা এনসিপি নেতার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা শাখার একজন নেতা ‘জ্যেষ্ঠ নেতাদের ভাষার দুর্ভিক্ষ’ অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন।

গত সোমবার রাতে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী বদিউল আলম (বাবু) তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। গত ২৯ জুন উপজেলার ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।

বদিউল আলম তার ফেসবুক আইডিতে লেখেন, দলে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই তিনি দেখতে পান, দলের উপজেলা শাখার জ্যেষ্ঠ নেতাদের মুখের ভাষার দুর্ভিক্ষ চলে আসছে। গত ১৮ অক্টোবর দলের জেলা শাখার উদ্যোগে উপজেলা শাখার নেতাদের নিয়ে আয়োজিত এক অনলাইন সভায় জ্যেষ্ঠ নেতাদের ভাষা ছিল নিকৃষ্ট মানের। এমন মানুষদের সঙ্গে রাজনীতি করার কোনো ইচ্ছা তার নেই।

মঙ্গলবার সকালে মুঠোফোনে এক গোনমাধ্যমকে তিনি জানান, তার দলের উপজেলা শাখার জ্যেষ্ঠ নেতাদের যে ভাষা, তা শালীনতার মধ্যে পড়ে না। এ জন্য হতাশ হয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।

এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ডি এম আলাউদ্দিন বলেন, ওই যুগ্ম সমন্বয়কারীর পদত্যাগের বিষয়টি ফেসবুকের মাধ্যমে গতকাল রাতে জেনেছেন। তবে এখনো লিখিত কিছু পাননি। বদিউল আলম কমিটিতে গুরুত্বপূর্ণ পদে থাকলেও তিনি কখনোই দলের কার্যক্রমে সক্রিয় ছিলেন না। নামে মাত্রই কমিটিতে ছিলেন। তাঁর পদত্যাগে দলের খুব কিছু আসে যায় না।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন