ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

কালীগঞ্জে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০২:১০ এএম

কালীগঞ্জে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঝিনাইদহের কালীগঞ্জে দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। সোমবার (২৪ নভেম্বর) রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন- কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক ডা. নুরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য আশরাফ হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকা-ে জড়ির থাকার অভিযোগে গত ১২ জুন এই দুই নেতাকে সাময়িকভাবে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

এদিকে দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। তারা বলেছেন, এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে কালীগঞ্জ উপজেলা বিএনপি আরো গতিশীল হবে। ডা. নুরুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

ডা. নুরুল ইসলাম দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি পেয়েছি। কালীগঞ্জ উপজেলার সুসংগঠিত তৃণমুল নেতাকর্মীদের নিয়ে নিরলসভাবে কাজ করবো।’

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন