ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

পাওনা টাকা আদায়ে কৃষকের গরু ছিনিয়ে নিলেন জামায়াত নেতা!

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম

পাওনা টাকা আদায়ে কৃষকের গরু ছিনিয়ে নিলেন জামায়াত নেতা!

পটুয়াখালীর দুমকিতে পাওনা টাকা আদায়ে এক কৃষকের গোয়াল ঘর থেকে ২টি গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। শুক্রবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের কৃষক আব্দুল বারেক মজুমদারের গোয়ালঘর থেকে দুটি গরু জোরপূর্বক ছিনিয়ে নেন একই ইউনিয়নের জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জলিল প্যাদা। এ ঘটনায় কৃষক বারেক মজুমদার ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানের কাছে অভিযোগ জানান।

ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সাবেক ইউপি সদস্য রেজাসহ পঞ্চায়েত বাজারে শুক্রবার সন্ধ্যায় বৈঠকে বসলে অভিযুক্ত জলিল প্যাদা দাবি করেন, বারেকের ছেলে ঢাকায় থাকা আমিনুলের কাছে তার ভাই টাকা পাবে, সেই টাকা আদায়ের জন্য গাভী দুটি নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান বলেও জানান তিনি।

বারেক মজুমদার বলেন, আমার ছেলে পরিবার নিয়ে ঢাকায় থাকে। কারও সঙ্গে তার টাকার লেনদেন হয়েছে কিনা জানিনা। আমাকে দুর্বল ভেবে ছেলের কাছে টাকা পাওনার অজুহাত দেখিয়ে আমার গরু নিয়ে গেছে।

অভিযুক্ত জলিল প্যাদা গরু নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তার ছেলের কাছে টাকা পাই তাই পাওনা আদায় করতেই গরু দুটি নিয়েছি। ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান বলেন, বিষয়টি নিয়ে বৈঠক করেছি। জলিল প্যাদা টাকার কথা বললেও কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন