ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভূমিকম্পের পর বৈদ্যুতিক শর্ট সার্কিটে নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম

ভূমিকম্পের পর বৈদ্যুতিক শর্ট সার্কিটে নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন

নারায়ণগঞ্জ বন্দরের কুড়িপাড়া ভাংতি এলাকায় ভূমিকম্পের কিছুক্ষণ পর একটি তুলার গোডাউনে আগুন লাগে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এ আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান জোন-২-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ ওসমান গণি।গোডাউনের মালিক জুলহাস মিয়া জানান, আগুনে ভেতরে থাকা বেশিরভাগ তুলা পুড়ে গেছে।

ক্ষতির পরিমাণ প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা হতে পারে। নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন