ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রামপুরায় দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৫:০১ এএম

রামপুরায় দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন

রাজধানীর রামপুরার ত্রিমোহিনী এলাকায় সড়কের পাশে পার্কিংয়ে রাখা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৭ নভেম্বর) রাত প্রায় ২টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সড়কের পাশে একটি এলপি গ্যাসের গুদামের পাশে ট্রাকটি পার্ক করে রাখা ছিল। হঠাৎ দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত সটকে পড়ে। খবর পেয়ে রামপুরা থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কেউ আহত হয়নি এবং কাউকেই আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। আগুন লাগার পর প্রায় ১০ মিনিট ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন