ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘যে দলের প্রধান পালিয়ে গেছে, তার কথায় বিভ্রান্ত হওয়ার কিছু নাই’

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০১:৩৫ এএম

‘যে দলের প্রধান পালিয়ে গেছে, তার কথায় বিভ্রান্ত হওয়ার কিছু নাই’

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, যে দলের প্রধানই পালিয়ে গেছে, সেই দলের প্রধানের কথায় বিভ্রান্ত হওয়ার কিছু নাই। তারা শুধু কুফা।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপি আয়োজিত শহীদ মঞ্জুর স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, যারা বিএনপি করেন, যারা দলকে ভালোবাসেন, সবাই বিএনপির ছায়ার নিচে আসেন। জননেতা তারেক রহমানের নির্দেশনায় থাকেন। আপনি বিএনপি করেন, বিএনপির নির্দেশনা শুনবেন না, তাহলে কোন বিএনপি করেন? যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। আড়াইহাজারবাসী এর উপযুক্ত জবাব দেবে।

তিনি আরও বলেন, আড়াইহাজারের সকলের দোয়া, ভালোবাসা ও আন্তরিকতা নিয়ে সুন্দর পরিচ্ছন্ন আড়াইহাজার গড়ে তুলতে চাই।

আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদেক, মহানগর যুবদলের আহ্বায়ক সজল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন