ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ভালুকায় চাঁদাবাজ–সন্ত্রাসীদের ঠাঁই হবে না: মোর্শেদ আলম

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম

ভালুকায় চাঁদাবাজ–সন্ত্রাসীদের ঠাঁই হবে না: মোর্শেদ আলম

ময়মনসিংহের ভালুকায় রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে জনসভায় আয়োজন করেন হবিরবাড়ী ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম। তিনি বলেন, ভালুকার মানুষ কোনো চাঁদাবাজি পছন্দ করে না। তাই এই এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ কিংবা দখলবাজদের কোনো স্থান হবে না।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মোর্শেদ আলম বলেন, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে শক্তিশালী করুন। ভোটকেন্দ্রে যাবেন, নিজের ভোট নিজে দেবেন। কেউ ভয় দেখাতে পারবে না। অতীতে জনগণ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, নিজের কাজ নিজে করতে পারেনি। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে আমরা সেই স্বাধীনতা ফিরিয়েছি।

মোর্শেদ আলম আরও বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, চাঁদাবাজি করবে, দখলবাজি করবে কিংবা মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করবে—তাদের স্থান ভালুকায় হবে না। গত ১৭ বছর ধরেই আন্দোলন-সংগ্রামে আমি নেতাকর্মীদের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকবো।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী শহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহাম্মেদ, মুজিবুর রহমান মজু, রুহুল আমিন রুহুল, নাইমুল করিম জান্নাত, স্বেচ্ছাসেবক দল নেতা কায়সার আহমেদ কাজল, উপজেলা শ্রমিক দল সভাপতি সৌমিক হাসান সোহাগ, হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ, যুবদল নেতা শামীম আহমেদ, তোফায়েল আহমেদ রানা, আসাদুজ্জামান খোকন, ছাত্রদল নেতা শরিফ হাসান ও রাফি উল্লাহ চৌধুরী রাফি প্রমুখ।

জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দলীয় কাঠামো শক্তিশালী হবে এবং দেশের মানুষের মধ্যে পরিবর্তনের নতুন প্রত্যাশা তৈরি হবে।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন