নড়াইলের কালিয়া উপজেলায় জয় বাংলা স্লোগান দেওয়ায় সময় রাশেদ মুন্সি (১৯) নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে স্থানীয় জনগণ। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নড়াগাতী থানার চাপাইল ব্রীজের নিচে এ ঘটনা ঘটে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত ছাত্রলীগ কর্মী রাশেদ মুন্সী গোপালগঞ্জ জেলার চর-সোকুর গ্রামের আনোয়ার মুন্সির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাশেদ মুন্সী নড়াগাতী থানার চাপাইল ব্রিজের পাশে একটি গ্রিলের দোকানে কাজ করে। বিকেলের দিকে বিএনপির কর্মীরা মোটরসাইকেল করে মিছিল দেন। তখন ছাত্রলীগ কর্মী রাশেদ মুন্সী জয় বাংলা স্লোগান দিলে জনগণ ধরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বার্তা বাজারকে বলেন, জয় বাংলা স্লোগান দেওয়ায় সময় একজন ছাত্রলীগ কর্মীকে আটক করে থানায় হস্তান্তর করেন জনগণ। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/এমএইচ






