ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এনসিপির মিছিলে দাঁড়িয়ে যুবক বললেন ‘আমি জয় বাংলা করি, আমারে কিছু কর’

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ এএম

এনসিপির মিছিলে দাঁড়িয়ে যুবক বললেন ‘আমি জয় বাংলা করি, আমারে কিছু কর’

নারায়ণগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মশাল মিছিলে এক যুবক হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ওই যুবককে ধাওয়া দেন নেতাকর্মীরা।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের চাষাড়া বাগে জান্নাত মসজিদের সামনের সড়কে এই ঘটনা ঘটে। তবে জয় বাংলা স্লোগান দেওয়া ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি চাষাড়া সলিমুল্লাহ সড়ক হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ সামনে এসে এক বহিরাগত যুবক ‘জয় বাংলা’ স্লোগান দেন।

এতে মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও তারা ওই যুবককে ধাওয়া দেন। এ সময় ওই যুবক দৌড়ে পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করে ওই যুবককে না পেয়ে এনসিপির নেতাকর্মীরা পুনরায় মিছিলটি নিয়ে এগিয়ে যান। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয় স্তম্ভে এসে শেষ হয়।

এ বিষয়ে মিছিলে অংশগ্রহণ করা এনসিপি দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী বলেন, ‘আমাদের মিছিলের পেছনে হঠাৎ এক বহিরাগত যুবক জয় বাংলা স্লোগান দেয় এবং চিৎকার করে বলে ‘‘আমি জয় বাংলা করি, আমারে কিছু কর’’। তখন আমাদের মিছিলের পেছনের অংশে কয়েকজন মেয়ে সদস্য ছিল। তারা দৌড়ে এসে আমাদের ডাক দিলে সঙ্গে সঙ্গে ছেলেটিকে ধরতে যাই। কিন্তু ততক্ষণে ওই যুবক দৌড়ে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। জয় বাংলা স্লোগান দেওয়া ওই যুবক কোথা থেকে এসেছে এবং তার পরিচয় কি তা কিছুই জানতে পারি নাই। পরে শান্তিপূর্ণভাবে মিছিলটি শেষ হয়েছে।’

এ সময় মিছিলে আরও উপস্থিত ছিলেন- এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সাবেক মুখপাত্র সারফারাজ হক সজিবসহ প্রমুখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন