ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে ১০ ককটেল-পেট্রোল বোমা জব্দ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০২:০৪ এএম

রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে ১০ ককটেল-পেট্রোল বোমা জব্দ

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল জব্দ করেছে র‌্যাব।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-২ এর পাঠানো বার্তায় এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টায় র‍্যাব-২ এর বিশেষ অভিযানে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করা হয়।

র‌্যাবের ধারণা, ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ডাকা লকডাউনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা মোহাম্মদপুর থানাধীন তিনরাস্থা, রায়েরবাজার এলাকাসহ মোহাম্মদপুর এলাকায় নাশকতা করার জন্য এসব পেট্রোল বোমা ও ককটেল মজুত করা হয়।

এসব বস্তু র‍্যাব হেডকোয়ার্টারের বোম ডিসপোজাল ইউনিট দিয়ে ধ্বংসের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন