ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, মৃদুস্বরে স্লোগান

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০১:১২ পিএম

মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, মৃদুস্বরে স্লোগান

ঝিনাইদহে মধ্যরাতে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। জেলা ছাত্রলীগের ব্যানারে সোমবার (১০ নভেম্বর) দিনগত মধ্যরাতের কোনো এক সময় মিছিলটি বের হয়। মিছিলে ৬-৭ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একটি সূত্র জানিয়েছে, মিছিলটি মাত্র ৫৪ সেকেন্ড স্থায়ী ছিল। মশাল হাতে তারা শৈলকূপা উপজেলার ভাটই বাজারে পার্শ্ববর্তী কোনো একটি গ্রামীণ সড়কে দ্রুততম সময়ের মধ্যে মিছিল বের করে। মৃদুস্বরে কয়েকবার স্লোগান দেওয়ার পরই তারা ওই এলাকা থেকে চলে যায়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মুখে মাস্ক পরা ছিল।

এরপর রাতেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে থাকেন।

এই বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, একটি মিছিলের ভিডিও দেখেছি। মিছিলটি আসলে কোথায় হয়েছে তা জানার চেষ্টা করছি। মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেফতারে আমাদের টিম কাজ করছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন