ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ময়মনসিংহ-১১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১০:৫৮ এএম

ময়মনসিংহ-১১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আসন্ন নির্বাচনে ময়মনসিংহ ১১ (ভালুকা) আসন থেকে নির্বাচন করবেন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

উল্লেখ, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন