ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

বকেয়া বেতনের দাবীতে ডিইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৫:১১ পিএম

বকেয়া বেতনের দাবীতে ডিইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এলাকায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমেছেন পোশাক শ্রমিকরা। সোমবার (৩ নভেম্বর) সকালে ডিইপিজেডের প্রধান ফটকের সামনে কয়েকশ’ শ্রমিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

বিক্ষোভে অংশ নেন একই মালিকানাধীন তিনটি গার্মেন্টস প্রতিষ্ঠানের কর্মীরা – এক্টর এক্সপোটিং লিমিটেড, সাউথ চায়না ও গোল্ড টেক্স। শ্রমিকদের অভিযোগ, কোনো পূর্বঘোষণা ছাড়াই গত তিন মাস ধরে তাদের বেতন বন্ধ রাখা হয়েছে। বারবার অনুরোধ ও লিখিত আবেদন করার পরও মালিকপক্ষের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

শ্রমিক রুবিনা আক্তার বলেন, “তিন মাস ধরে বেতন পাই না। ঘরভাড়া, বাজার সব বন্ধ হয়ে গেছে। মালিকদের কাছে গেলে শুধু আশ্বাস দেয়, কিন্তু টাকা দেয় না। এখন আমরা আর চুপ থাকব না।” আরেক শ্রমিক রাকিব হোসেন বলেন, “কারখানা বন্ধও ঘোষণা করেনি, আবার বেতনও দেয় না। এভাবে আমরা বাঁচব কীভাবে?”

শ্রমিকরা সকাল থেকেই ডিইপিজেড প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এতে যান চলাচলে কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটে। খবর পেয়ে শিল্প পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের আশ্বাস দেন।

শিল্প পুলিশের একজন কর্মকর্তা জানান, “আমরা শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেছি। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যাতে দ্রুত বেতন পরিশোধের ব্যবস্থা করা যায়।” তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ বা ডিইপিজেড প্রশাসনের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

শ্রমিকরা জানিয়েছেন, যদি দ্রুত তাদের বকেয়া বেতন পরিশোধ করা না হয়, তাহলে তারা আরও বড় আন্দোলনের ঘোষণা দেবেন। একজন শ্রমিক বলেন, “আমরা কাজ করেছি, ঘাম ঝরিয়েছি- এখন আমাদের ন্যায্য প্রাপ্যটাই চাই। টাকা না পেলে এই আন্দোলন থামবে না।” বর্তমানে ডিইপিজেড এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক আছে বলে পুলিশ জানিয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন