ফরিদপুর-১ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জমিয়তের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী গণ সংযোগ করেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বোয়ালমারী থানার বিভিন্ন এলাকায় এবং ময়না ইউনিয়নের ঠাকুরপুর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ।
তিনি গণসংযোগে সাধারণ জনগণ আশ্বাস দিয়ে বলেন,আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের প্রতিনিধি হওয়ার জন্য প্রার্থী হচ্ছি। আমি বিশ্বাস করি জনসেবা ইবাদত।
তিনি বলেন,যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো।আধুনিক ও কওমি শিক্ষার সমন্বয়, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও পুরাতনগুলোর মানোন্নয়ন করবো। বেকারদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো।
তিনি আশ্বাস দিয়ে বলেন,প্রতিটি ইউনিয়নের রাস্তা, সেতু ও ড্রেনেজ ব্যবস্থার টেকসই উন্নয়ন করবো। ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সহজলভ্য করা ও বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প চালু করার ব্যবস্থা করবো। নারীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি ও শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ করবো। এবং মসজিদ-মাদ্রাসা, ওয়াজ-মাহফিলসহ ধর্মীয় প্রতিষ্ঠানকে যথাযোগ্য মর্যাদা ও সহযোগিতা করবো। ইনশাআল্লাহ
আপনার একটি ভোট হতে পারে এই পরিবর্তনের সূচনা। আমার কোনো রাজনৈতিক প্রতিহিংসা নেই, উন্নয়ন ও কল্যাণই আমার লক্ষ্য।
সঙ্গে ছিলেন থানার সভাপতি ও সেক্রেটারিসহ গুরুত্বপূর্ণ দায়িত্বশীলবৃন্দ।
বার্তা বাজার/এমএমএইচ






