ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ঢাকায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ পাকিস্তানি নারীর

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৬:০৬ পিএম

ঢাকায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ পাকিস্তানি নারীর

রাজধানীর দারুসসালাম থানার লালকুঠি এলাকার এক পাকিস্তানি নারী ৯৯৯-এ কল করে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ করেছেন।

২৫ বছর বয়সি ওই নারীর অভিযোগ, তার স্বামী নোবেল আহমেদ (২৭) এবং শাশুড়ি প্রায়ই তাকে শারীরিকভাবে নির্যাতন করেন এবং এক রুমে বন্দি করে রাখেন। এছাড়া, তার পাসপোর্টও কেড়ে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

সোমবার ৯৯৯ এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।

৯৯৯-এ ওই নারীর কল পেয়ে ইংরেজি ডেস্কের কল টেকনিশিয়ান কনস্টেবল সুমাইয়া জাহান এবং প্লাবন দেব দ্রুত দারুসসালাম থানায় বিষয়টি জানিয়ে সহায়তা চান। ভুক্তভোগী নারী তার সঠিক অবস্থান জানাতে না পারলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় চিহ্নিত করে দারুসসালাম থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

৯৯৯ এর ডিসপ্যাচার এসআই বিরেন চন্দ্র দাশের তত্ত্বাবধানে পুলিশ দ্রুত কার্যক্রম চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করে। উদ্ধার হওয়া নারীর কাছ থেকে জানা যায়, তার তিন মাস বয়সি একটি সন্তান রয়েছে এবং তিনি পাকিস্তানে ফিরে যেতে চান।

পুলিশের তৎপরতায় ভুক্তভোগী নারীর স্বামী ও তার পরিবারের অন্য সদস্যরা থানায় উপস্থিত হয়ে তার পাসপোর্ট ফেরত দেন এবং অঙ্গীকার করেন, আগামী ১০ দিনের মধ্যে শিশুটির পাসপোর্ট তৈরি করে তাদের পাকিস্তানে পাঠানো হবে। এরপর, ওই নারীর ননদ তাকে নিজের জিম্মায় নেন এবং লিখিত অভিযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন