ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডাকাতির আগেই দেশীয় অস্ত্রসহ পুলিশের হাতে আটক ৫

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৪২ পিএম

ডাকাতির আগেই দেশীয় অস্ত্রসহ পুলিশের হাতে আটক ৫

নগরীতে অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় তৈরী অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।

বৃ্‌হস্পতিবার দিবাগত রাত দেড়টাড় দিকে গবেষনা ইনস্টিটিউট সংলগ্ন নার্সারির সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান।

ধৃতরা হলো- মোঃ রবিউল ইসলাম উরফে গাটু (২৪), আলমগীর হোসেন ওরফে ডাকু (২৩), মেহেদী হাসান সাগর (২৮), মোঃ ইমন (২৫) ও শাহাদাত খান সবুজ (২৫)।

ওসি জানান, কয়েকজন যুবক ষোলশহর বন গবেষণা ইনষ্টিটিউট সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় ঘটনাস্থল হতে ৫ জনকে আটক করে তাদের হেফাজতে থাকা দেশীয় তৈরী কিরিচ, ছুরি ও লোহার রড উদ্ধার করা হয়।

আইনীপ্রক্রিয়া শেষে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন