ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

বিজিবির হাতে আটক ২০ হাজার পিস ইয়াবা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১০:০৪ পিএম

বিজিবির হাতে আটক ২০ হাজার পিস ইয়াবা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২০ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সদস্যরা।

বুধবার (২২ অক্টোবর) উপজেলার চাঁনপুর এলাকায় মুকুন্দপুর বিওপির টহল দলের হাতে এসব ইয়াবা আটক হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁনপুর এলাকায় টহলদল ফাঁদ পেতে অবস্থান নেয়। এসময় ভারতের দিক থেকে দুইজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলদল তাদের ধাওয়া করে। এ সময় তারা কসটেপে মোড়ানো দুটি প্যাকেট ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে প্যাকেট দুটি তল্লাশি করে ২০ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। উদ্ধার করা ইয়াবাগুলো ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবগত করে ধ্বংসের উদ্দেশ্যে ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল জাব্বার আহমেদ জানায়, বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে অভিযান অব্যাহত রয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন