ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার | Barta Bazar

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পিএম

ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার | Barta Bazar

গাইবান্ধার সাঘাটায় ইয়াবাসহ এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে অভিযানে বাড়ি থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত) ৩৬ (১) ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

সাঘাটা থানার ওসি মো. বাদশা আলম বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার সাইফুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন