ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি গ্রেফতার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৫:০০ এএম

নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস (৩০) ও তার ভাই জানেবুল ইসলাম চৌধুরী ঠান্ডুকে (৩২) ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার (২০ অক্টোবর) ভোররাতে তাদের ঢাকার মিরপুর কাজীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে মিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত তরিকুল ইসলাম চৌধুরী তাপস নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তার সহোদর জানেবুল ইসলাম চৌধুরী ঠান্ডু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। তারা উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের পশ্চিম ছোট বুইচাকাঠী গ্রামের মৃত হাবিবুর রহমান চৌধুরীর ছেলে।

গত উপজেলা নির্বাচনে তরিকুল ইসলাম চৌধুরী তাপস উপজেলা বাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে নির্বাচন করেন। নাজিরপুর থানায় তার নামে একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে তাদের মেজো ভাই নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু বলেন, ছাত্রলীগ সভাপতি তাপস ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ঢাকায় থাকতেন। দীর্ঘ দিন তার সঙ্গে কোনো যোগাযোগ নাই। শুনেছি কয়েক দিন আগে ছোট ভাই ঠান্ডু টাকা দিতে তার কাছে ঢাকায় যায়। সেই উপলক্ষে ছোট দুই ভাই মিরপুরের কাজীপাড়া এলাকায় তাদের এক ভাগ্নের বাসায় রাতে থাকে। সেখান থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন