ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ফেনী জামায়াতের উঠান বৈঠকে বিএনপি হামলা, আহত ২০

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১২:৫২ এএম

ফেনী জামায়াতের উঠান বৈঠকে বিএনপি হামলা, আহত ২০

ফেনীতে জামায়াতে ইসলামীর মহিলা শাখার উঠান বৈঠকে হামলা চালিয়েছে বিএনপি,যুবদল ও স্বেচ্ছাসেবক ও ওলামা দলের নেতাকর্মীরা। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সোমবার সন্ধায় জেলার সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে এ হামলার ঘটনাটি ঘটে।

এ নিয়ে রাতে স্থানীয় আল আমিন মার্কেটের সামনে সমঝোতা করতে গিয়ে দলটির ইউনিয়ন আমির মাওলানা আবুল বশরসহ দলটির অন্তত ২০ জন কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় জড়িত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গিয়াস উদ্দিন ও সভাপতি মীর সবুজকে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা আটক করেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়রা জানান, এলাকার যুবদল নেতা কামরুল ইসলাম ভূইয়া এর আগেই নিজের ফেসবুক লাইভে এসে জামায়াতে নারী সমর্থক ও তাঁদের কুরআন তালীম প্রোগ্রাম প্রতিহতের ঘোষণা দেন।

জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম জানান, তাঁদের দলের আহতদের মধ্যে ৩ জনকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

এব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন,দুইদলের মধ্যে ঝামেলা ও পরবর্তীতে সমোঝোতার বিষয়টি তিনি শুনেছেন।তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটকের বিষয়টি তিনি অবগত নয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন