ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

‘বিএনপি-জামায়াত ভাই ভাই, এ মাটিতে যেন আর ভাইয়ে-ভাইয়ে রক্ত না ঝরে’

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম

‘বিএনপি-জামায়াত ভাই ভাই, এ মাটিতে যেন আর ভাইয়ে-ভাইয়ে রক্ত না ঝরে’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেছেন, ‘বিএনপি-জামায়াত ভাই ভাই, এ মাটিতে যেন আর ভাইয়ে-ভাইয়ে রক্ত না ঝরে।’

সোমবার (২০ অক্টোবর) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা ক্ষমতায় গেলে পিআর ঠিক করে নেবেন। জুলাই সনদে যখন দস্তখত করে ফেলেছেন, আসুন মিলেমিশে ইউনুস সাহেবকে সহযোগিতা করি।’

বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামীতে নির্বাচনে যাতে তারেক রহমান, ধানের শীষ যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের আগুন দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। বিমানবন্দরে আগুন লেগেছে, হাজার কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। ব্যবসায়ীরা পথে বসে গেছেন। তার দুই দিন আগে মিরপুরে ফ্যাক্টরিতে আগুন দিয়েছে।

‘ঠিক যে সময় সরকার জনগণের ভোটাধিকার দেবে, তখনই একটি চক্র যারা ১৬ বছর আপনাদের দুঃখ দিয়েছে, মায়ের বুকে লাথি মেরে সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছে, আজ আবার ঠিক সেই সময় আওয়ামী শেখ হাসিনার দোসররা আগুন  লাগিয়ে বাংলাদেশের নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে।’

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপির সরকার গঠনের বিকল্প নেই উল্লেখ করে ফারুক বলেন, ‘আগামীতে জনগণের ভোটে ধানের শীষ জয়লাভ করলে দেশে আর বৈষম্য থাকবে না। আর হয়রানি থাকবে না, আর বিচার বিভাগকে লাথি মারা হবে না, আর আয়নাঘর বানানো হবে না।’

বিএনপি নেতা জাহাঙ্গীর আলম কোম্পানির সভাপতিত্বে এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন