ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বগুড়ায় ডিবির ওসিসহ তিন কর্মকর্তা ক্লোজড

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১০:১৮ পিএম

বগুড়ায় ডিবির ওসিসহ তিন কর্মকর্তা ক্লোজড

বগুড়া জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জসহ তিন কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

ক্লোজড হওয়া কর্মকর্তারা হলেন- বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার, ডিবির ইন্সপেক্টর রাকিব হোসেন এবং এসআই মোহাম্মদ ফজলুল হক।

অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে আরআরএফ রাজশাহীতে সংযুক্ত (ক্লোজড) করা হলো। এছাড়াও তাদের মঙ্গলবারই আরআরএফ রাজশাহীতে যোগদানের উদ্দেশ্যে ছাড়পত্র প্রদান করার জন্য বলা হলো বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান বলেন, তিন কর্মকর্তার রাজশাহী রেঞ্জে সংযুক্ত হওয়ার আদেশের কপি আমরা হাতে পেয়েছি। আদেশ অনুযায়ী পরবর্তী যে করণীয় সেটা বাস্তবায়ন হবে। তবে কী কারণে হঠাৎ করেই ক্লোজড করা হলো তা জানা যায়নি।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন