কক্সবাজারের ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে দুই পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী চরপাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ আল সিদ্দিকী জানিয়েছেন, সোহেলের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে দুই ভাই রাসেল ও সোহেলের ঘরসহ প্রতিবেশী জাবের আহমদের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। পরিবারের সদস্যরা নিরাপদে রক্ষা পেয়েছেন। ক্ষতিগ্রস্তদের ধারণা, প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা, ওসি ফরিদা ইয়াসমিন ও জালালাবাদ চেয়ারম্যান আলমগীর তাজ জনি ঘটনাস্থলে ছুটে এসে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ দিয়ে সহায়তা করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।
বার্তা বাজার/এস এইচ






