ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ নারী আটক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৯:৩২ পিএম

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ নারী আটক

সাতক্ষীরার সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক নারীকে মাদকসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১২ অক্টোবর) বিকেলে ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের সদর দপ্তরের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের বিনেরপোতা বাইপাস এলাকায় অবস্থান নেয়। পরে সেখানে অভিযান চালিয়ে কাথন্ডা গ্রামের আব্দুল আজিজের স্ত্রী সুরাইয়া ইয়াছমিন (২৪) কে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে ১ কেজি ভারতীয় গাঁজা, ১৯৯টি টিপিডল নামক ট্যাবলেট, ৩০টি সিলডেনাফিল ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, ভারত থেকে আনিত এসব মাদকদ্রব্য পাটকেলঘাটার দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোনের মোট মূল্য ১৮ হাজার ৭৪০ টাকা।

আটকৃত নারীসহ জব্দকৃত মাদক ও অন্যান্য সামগ্রী সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন