ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শরীয়তপুরের সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক গ্রেফতার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৫:০৬ পিএম

শরীয়তপুরের সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক গ্রেফতার

শরীয়তপুর – ১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হককে রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৫ অক্টোবর) দুপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বি এম মোজাম্মেল হকের বিরুদ্ধে ঢাকায় তিনটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। কোন মামলায় তাকে আটক দেখানো হয়েছে সেটি জানা যায় নি।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন