ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরায় ভারতীয় মদসহ ৮ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পিএম

সাতক্ষীরায় ভারতীয় মদসহ ৮ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

সাতক্ষীরায় ২০ বোতল ভারতীয় মদসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি। বুধবার (১ অক্টোবর) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির আভিযানে শিশুতলা নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করে । এছাড়া চান্দুরিয়া বিওপির অভিযানে গোয়ালপাড়া মাঠ হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক, তলুইগাছা বিওপির অভিযানে চারাবাড়ি হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, মাদরা বিওপি ৫২ লাখ ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কাকডাঙ্গা বিওপির অভিযানে ভাদিয়ালী ও মজুমদার হতে ২ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে।

এছাড়াও, বৈকারী বিওপির অভিযানে নতুনপাড়া হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর অভিযানে ভাদিয়ালী মাঠ হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। আটক মালামালের সর্বমোট মূল্য ৭ লাখ ২৬ হাজার ৫০০ টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য ষ্টোরে জমা রাখা হয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন