ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

শরীয়তপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম

শরীয়তপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শরীয়তপুর জেলার ১০১টি মন্দিরে দূর্গা পূজার আয়োজন করা হয়েছে। পূজা মন্ডপে চলছে ব্যাপক আয়োজন। আর এই পূজা মণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় করেন আনসার বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মোঃ জাহিদুল ইসলাম

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং মন্ডপ গুলোর পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, সেচ্ছাসেবক কমিটির সদস্যদের কাছ থেকে সার্বিক নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন। নির্ভয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতি পূজা পালনের আহ্বান জানান। তিনি পূজা উদযাপন পরিষদ ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে পরিপূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন।

পূজা মন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলার আনসার ভিডিপি’র প্রশিক্ষক ফররুখ আহমেদ সহ শ্রীশ্রী শ্যামসুন্দর জিউ মন্দির ও শ্রীশ্রী মহাদেব জিউ মন্দির কমিটি সভাপতি পুলিশ ও আনসার-ভিডিপি’র সদস্যরা।

পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা কমান্ড্যান্ট মোঃ জাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়ের দিক নির্দেশনায় শারদীয় দুর্গাপূজায় শতভাগ নিরাপত্তায় জেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শরীয়তপুর জেলার ছয়টি উপজেলায় ১০১টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আনসার-ভিডিপির প্রশিক্ষণপ্রাপ্ত ৬৫২ জন সদস্য মোতায়েন করা হয়েছে। (২৪ অক্টোবর থেকে ২ অক্টোবর) পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার ২৩টি পূজা মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আটজন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্বে রয়েছেন। এবং বাকি ৭৮টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছয়জন করে আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় আনসার ব্যাটালিয়ান স্টাইকিং ফোর্স শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তায় সর্বত্র কাজ করবেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন