ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ এএম

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

খাগড়াছড়িতে এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে ‘জুম্ম ছাত্র জনতা’র সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে।

অবরোধের কারণে শনিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক ও আন্ত সড়কে কোনও ধরনের যানবাহন চলাচল করছে না।

অবরোধকারীরা খাগড়াছড়ি ঢাকা-চট্টগ্রাম সড়কে বলপিয়া আদাম এলাকাসহ জেলার বিভিন্ন সড়কে গাছ কেটে ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।

তবে শহর এলাকায় হালকা কিছু ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছে। যারা সাজেকে ঘুরতে এসেছেন তারা অনেকে বিপাকে পড়েছেন। অনেক পর্যটক প্রায় তিন-চার কিলোমিটার হেঁটে শহরে ঢুকেছেন। তবে আজ স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ থাকায় সে ধরনের কাউকে বেশি বিপাকে পড়তে দেখা যায়নি।

উল্লেখ্য, গত মঙ্গলবার খাগড়াছড়িতে একদল দুর্বৃত্ত এক ছাত্রীকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে ধর্ষণ করে। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর একটি পরিত্যক্ত স্থান থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা অজ্ঞাত তিন জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, অবরোধের কারণে কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনজীবন স্বাভাবিক আছে। পুলিশ সর্তক রয়েছে। সব গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন আছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন