ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. আমজাদ হোসেন বুখারী ও মাহদী হাসান। গতকাল মঙ্গলবার সকালে মতিঝিলের সিটি সেন্টারের সামনে মেট্রো রেলের নিচ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সিটি সেন্টারের সামনে মেট্রো রেলের নিচে ৬১৭ নম্বর পিলারের গায়ে পোস্টার লাগানোর সময় হাতেনাতে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে ‘হিযবুত তাহরীর/উলাইয়াহ বাংলাদেশ’ লেখা ২০টি পোস্টার জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁদের সাত-আটজন সহযোগী পালিয়ে যায়। তাঁদের বিরুদ্ধে মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন