ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কুমিল্লায় আওয়ামী লীগের ৫ সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ এএম

কুমিল্লায় আওয়ামী লীগের ৫ সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ

কুমিল্লায় আওয়ামী লীগের পাঁচ সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। রোববার তাদের কারাগারে প্রেরণ করা হয়। এর আগে শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে চান্দিনা থানার পুলিশ।

তারা হলেন- চান্দিনা পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফারুকুল ইসলাম ভূইয়া, চান্দিনা পৌর তাঁতীলীগ সভাপতি মাহাবুব আলম, বাতাঘাসি ইউনিয়নের যুবলীগ নেতা নজরুল ইসলাম লিটন ও বেলাশ্বার গ্রামের আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম ও কামরুল হাসান।

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, আটককৃতদের মধ্যে ২ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। অপর ৩ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন