ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফ্যাসিস্টরা যাতে আর সরকার গঠন করতে না পারে, সেই জন্যই পিআর পদ্ধতির দাবি: জামায়াত নেতা মোয়াজ্জেম

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম

ফ্যাসিস্টরা যাতে আর সরকার গঠন করতে না পারে, সেই জন্যই পিআর পদ্ধতির দাবি: জামায়াত নেতা মোয়াজ্জেম

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, “ফ্যাসিস্টরা যাতে আর সরকার গঠন করতে না পারে, সেই জন্যই জামায়াতে ইসলামী পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির দাবি করছে।”

শুক্রবার বিকেল ৫টায় রাজশাহীর জিরো পয়েন্টে মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আপনারা যদি আমাদের দাবি না মানেন, তাহলে দেশের মানুষই সিদ্ধান্ত নেবে। গণভোটে আসুন। এই ৫ দফা আদায় করেই আমরা ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করব। সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ শুরু হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী। কর্মসূচিতে রাজশাহী মহানগর ও জেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াতের ৫ দফা দাবি:

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২. জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. সবার জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।
৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা।

বক্তারা দাবি করেন, এই পাঁচ দফা আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন অব্যাহত রাখবে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন