ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিভাজনের যেকোনো সুযোগে আ. লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে : রাশেদ খান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম

বিভাজনের যেকোনো সুযোগে আ. লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে : রাশেদ খান

ফ্যাসিবাদবিরোধী শক্তিদের বিভাজনের যেকোনো সুযোগে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে ফিরবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আওয়ামী লীগ ফিরলে কারো শেষরক্ষা হবে না বলেও জানিয়েছেন তিনি।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন রাশেদ খান। গণ অধিকার পরিষদ নতুন করে কোনো যুগপৎ আন্দোলনে যাবে না জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘নতুন করে কারো সঙ্গে যুগপৎ নয়, ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐকবদ্ধ রাখার পক্ষে গণ অধিকার পরিষদ।

গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচি এবং দাবিদাওয়া থাকতে পারে। এই ভিন্নমতের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে।’ তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী শক্তির বিভাজনের ফলে আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম হয়, এমন কোনো পদক্ষেপের সঙ্গে গণ অধিকার পরিষদ যুক্ত হবে না। তবে আওয়ামী ফ্যাসিবাদের পুরোপুরি বিনাশে ঐক্য গঠনের পথে আমরা ইতোমধ্যে দলীয় কার্যালয়ে বহুদলীয় বৈঠক ও শাহবাগে সংহতি সমাবেশ করেছি।

আমাদের লক্ষ্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার কায়েম করা। সে জন্য পুরো জাতি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এড়িয়ে এক ও ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।’ রাশেদ খান বলেন, ‘বিভাজনের যেকোনো সুযোগে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে। তখন কারো শেষরক্ষা হবে না।

তাই আসুন, এক থাকি, যে আহ্বান গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা দলগুলোর প্রতি করেছেন।’

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন